সঙ্গীত চিন্তা-১
সঙ্গীত চিন্তা-১ - এস এম মঈনুল ইসলাম সঙ্গীত এমন একটি বিষয় যেটা প্রত্যেকটি মানুষের হৃদয়ের গভীরের একটি স্পন্দন,যেখানে অজান্তে সুর ভেসে ওঠে,দুঃখে,সুখে,বিদ্রোহে ও বিভিন্ন সময়ে। সঙ্গীত-শাস্ত্রীয় ভাবে বলতে গেলে গীত,বাদ্য ও নৃত্যের সমন্বয়ে গঠিত হয়। আমরা যেহেতু ইসলামিক নাশিদ,গজল পরিবেশন করে থাকি সেহেতু আমি সেটাকে ব্যাখ্যা করি এভাবে গীত মানে হলো গানের কথা- যে কথা গুলো গীতিকার তার মনের ভাবনায় চিন্তায় অংকিত করে একটি কাব্যে,গান হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটাই হলো গীত অথবা গানের কথা যে কথা গুলো শুধু লিপিবদ্ধ করা যায়। আর বাদ্য- বাদ্য বলতে এক কথায় বলবো, আওয়াজ অথবা সাউন্ড/শব্দ,যে আওয়াজ গুলো বিভিন্ন ভাবে তৈরী হতে পারে,যেমন-দফের আওয়াজ,বাসির সুর,যে কোনো কিছুর আঘাত জনিত শব্দ,অথবা মুখের আওয়াজ যে আওয়াজ আমরা লেখা গুলো পড়লে শুনতে পাই,, আর মাইকের আওয়াজ ইত্যাদি, এখানে গানের কথা গুলো যখন আমি আওয়াজ দিয়ে অথবা সুর দিয়ে পড়ছি, তখন একটি আওয়াজ তৈরী হচ্ছে,,যেটা আমরা শুনতে পাচ্ছি। এখন আসুন নৃত্য- নৃত্য হলো অঙ্গভঙ্গি,যার মধ্যে তাল,লয়,ছন্দ,উপলদ্ধি করা যায়,, অতএব একটি গান/গজল/নাশিদ পরিপূর্ণ হতে হলে- একটি ছন্দবদ্ধ অল...